গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৫ অক্টোবর ২০২৬

গল্পঘর অ্যাপ কোন তথ্য সংগ্রহ করে, কেন করে এবং কতদিন রাখে, তা এখানে লেখা আছে।

পাঠক

গল্প পড়তে অ্যাকাউন্ট লাগে না। অ্যাপ প্রথমবার চালু হলে একটি এলোমেলো আইডি তৈরি করে, যা আপনার নাম বা ফোন নম্বরের সঙ্গে যুক্ত নয়। এই আইডি দিয়ে আমরা রাখি:

কোন লেখককে ব্লক করেছেন, কোথায় পড়া থেমেছে এবং অফলাইনে রাখা পর্ব আপনার ফোনে থাকে। সাইন ইন না করলে এগুলো শুধু ফোনেই থাকে।

অ্যাকাউন্ট (ঐচ্ছিক)

পাঠক ও লেখক একই ধরনের অ্যাকাউন্টে Google দিয়ে সাইন ইন করেন (Firebase Authentication)। পড়ার জন্য সাইন ইন লাগে না; লিখতে লাগে। সাইন ইন করলে আমরা রাখি আপনার ইমেইল ঠিকানা, Google অ্যাকাউন্টের একটি আইডি এবং একটি নাম। নামটি প্রথমবার আপনার Google অ্যাকাউন্টের নাম থেকে নেওয়া হয়, অ্যাপে যেকোনো সময় বদলানো যায়। ইমেইল কাউকে দেখানো হয় না।

সাইন ইন করলে আপনার লাইব্রেরিও অ্যাকাউন্টে রাখা হয়, যাতে অন্য ফোনে একই অ্যাকাউন্টে ঢুকলে সব ফিরে পান: অনুসরণ করা গল্প, কোথায় পড়া থেমেছে, ব্লক করা লেখক ও যেসব পর্বে ভালো লেগেছে। এগুলো কাউকে দেখানো হয় না এবং অ্যাকাউন্ট মুছলে মুছে যায়।

আপনার মন্তব্য পর্যালোচনার পর আপনার নামসহ সবাই দেখতে পান। রেটিং আলাদাভাবে কাউকে দেখানো হয় না, শুধু গল্পের গড় রেটিং ও রেটিংয়ের সংখ্যা দেখানো হয়। অ্যাকাউন্ট মুছলে মন্তব্য ও রেটিংও মুছে যায়।

লেখক

লেখক হলে এর সঙ্গে থাকে লেখক নাম, পরিচিতি, আপনার লেখা গল্প ও পর্ব, নিয়মাবলিতে সম্মতির সময় এবং মডারেশনের সিদ্ধান্ত। লেখক নাম, পরিচিতি ও প্রকাশিত লেখা সবাই দেখতে পান।

জমা দেওয়া পর্বের লেখা অন্য লেখার সঙ্গে মিল খোঁজার জন্য বিশ্লেষণ করা হয়। এর জন্য লেখার সংক্ষিপ্ত সংকেত (fingerprint) রাখা হয়, যা থেকে মূল লেখা ফেরত পাওয়া যায় না।

পরামর্শ ও অভিযোগ

মেনু থেকে পরামর্শ বা সমস্যার কথা পাঠালে আমরা রাখি আপনার লেখা বার্তা, অ্যাপের সংস্করণ, ফোনের এলোমেলো আইডি এবং আপনি চাইলে দেওয়া ইমেইল বা ফোন নম্বর, যাতে উত্তর দেওয়া যায়। এগুলো কাউকে দেখানো হয় না।

Google-এর সেবা

এই সেবাগুলো Google পরিচালনা করে এবং Google-এর নিজস্ব গোপনীয়তা নীতি মেনে তথ্য ব্যবহার করে। আমরা কারও তথ্য বিক্রি করি না।

কতদিন রাখা হয়

অ্যাকাউন্ট মুছে ফেলা

অ্যাপে: মেনু → অ্যাকাউন্ট → অ্যাকাউন্ট মুছে ফেলুন। অ্যাপ না থাকলে এই পাতা থেকে অনুরোধ পাঠান। পাঠক হিসেবে অ্যাপ আনইনস্টল করলে বা অ্যাপের ডেটা মুছলে ফোনের আইডি মুছে যায়।

শিশু

গল্পঘর ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়।

যোগাযোগ

এই নীতি নিয়ে প্রশ্ন থাকলে লিখুন: [email protected]। নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে।