অ্যাকাউন্ট না মুছে কিছু তথ্য মুছে ফেলা
পুরো অ্যাকাউন্ট না মুছেও গল্পঘরে রাখা আপনার তথ্যের অংশবিশেষ মুছে ফেলতে পারেন। বেশিরভাগ তথ্য অ্যাপ থেকেই সঙ্গে সঙ্গে মোছা যায়; বাকিগুলোর জন্য আমাদের লিখুন। পুরো অ্যাকাউন্ট মুছতে চাইলে অ্যাকাউন্ট মুছে ফেলা পাতাটি দেখুন।
অ্যাপ থেকে নিজেই মুছুন (সঙ্গে সঙ্গে)
- মন্তব্য: গল্পের পাতা → মন্তব্য → আপনার মন্তব্যের ⋮ → মুছে ফেলুন।
- রেটিং: গল্পের পাতায় “আপনার রেটিং” → মুছে দিন।
- ভালো লাগা: পর্বের শেষে “ভালো লেগেছে” বোতামে আবার চাপ দিন।
- অনুসরণ: গল্পের পাতায় “অনুসরণ করছেন” বোতামে চাপ দিন।
- পড়ার ইতিহাস: আমার তালিকা → পড়া চলছে → গল্পের পাশে ✕।
- ব্লক করা লেখক: মেনু → ব্লক করা লেখক → ব্লক তুলে নিন।
- অফলাইনে রাখা গল্প: আমার তালিকা → ডাউনলোড → মুছে ফেলুন (এগুলো শুধু আপনার ফোনে থাকে)।
- আপনার নাম: মেনু → অ্যাকাউন্ট → “আপনার নাম” বদলে সংরক্ষণ করুন।
- লেখকের তথ্য: লিখুন → প্রোফাইল থেকে লেখক নাম ও পরিচিতি বদলান বা পরিচিতি মুছুন।
- গল্প ও পর্ব: লিখুন → গল্প → ⋮ → গল্পটি মুছে ফেলুন; একটি পর্ব মুছতে পর্বটি খুলে ⋮ → পর্বটি মুছে ফেলুন (প্রকাশিত পর্ব আগে “প্রকাশ বন্ধ করুন” দিয়ে খসড়া করে নিন)।
- প্রচ্ছদের ছবি: গল্পের তথ্য বদলান → প্রচ্ছদ হিসেবে “রং ও নকশা” বা “ছবির সংগ্রহ” বেছে নিলে আপলোড করা ছবি মুছে যায়।
সাইন ইন করা থাকলে এই পরিবর্তনগুলো অ্যাকাউন্টেও হালনাগাদ হয়, তাই অন্য ফোনেও মুছে যায়।
আমাদের লিখে অনুরোধ করুন
যা অ্যাপ থেকে মোছা যায় না, যেমন আপনার পাঠানো পরামর্শ বা অভিযোগ, রিপোর্ট, বা রিপোর্টের সঙ্গে আপনার অ্যাকাউন্টের সংযোগ, সেগুলো মুছতে [email protected] ঠিকানায় লিখুন:
- যে Google অ্যাকাউন্টের ইমেইল দিয়ে সাইন ইন করেন, সেই ঠিকানা থেকে লিখুন (না থাকলে সেই ইমেইলটি উল্লেখ করুন)।
- কোন তথ্য মুছতে চান, তা লিখুন।
- আমরা ঠিকানাটি যাচাই করে সাত দিনের মধ্যে তথ্য মুছে ফেলব এবং জানিয়ে দেব।
যা থেকে যায়
- পর্ব কতবার পড়া হয়েছে, তার দৈনিক মোট সংখ্যা: এতে কারও পরিচয় থাকে না।
- মডারেশনের সিদ্ধান্তের রেকর্ড, শুধু সংখ্যাভিত্তিক আইডিসহ (কোনো নাম বা ইমেইল নয়)।
- Firebase Analytics, Crashlytics ও AdMob-এর তথ্য Google তাদের নিজস্ব মেয়াদ অনুযায়ী রাখে; এগুলো ফোনের একটি এলোমেলো আইডির সঙ্গে যুক্ত, আপনার নাম বা ইমেইলের সঙ্গে নয়। অ্যাপের ডেটা মুছলে বা অ্যাপ আনইনস্টল করলে এই আইডি বদলে যায়; বিজ্ঞাপন আইডি ফোনের সেটিংস থেকে মুছে বা বদলে দেওয়া যায়।
বিস্তারিত: গোপনীয়তা নীতি।
In English
Golpoghor (গল্পঘর) lets you delete part of your data without deleting your account. In the app you can, at once: delete your comments, remove your ratings and likes, unfollow stories, clear your reading history, unblock writers, remove offline downloads, change your user name, edit your pen name and bio, delete your stories and parts, and remove an uploaded cover. For anything else (feedback messages, reports, or the link between your reports and your account), email [email protected] from your sign-in address saying what to delete; we verify it and delete it within seven days. Kept: anonymous daily read totals and moderation records with numeric ids only; Google keeps Analytics, Crashlytics and AdMob data, tied to a random app id, under its own retention periods. To delete the whole account, see Delete account.